Blog

  • স্কটিশ চার্চ কলেজ হস্টেলে অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর

    স্কটিশ চার্চ কলেজ হস্টেলে অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর

    প্রীতি পোদ্দার, কলকাতা: আরও একবার খবরের শিরোনামে উঠে এল স্কটিশ চার্চ কলেজ (Scottish Church College)। সম্প্রতি এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল কলেজ চত্বরে। জানা গিয়েছে এক সপ্তাহ আগে কলেজের হস্টেলে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষিতা নামের এক ছাত্রী। শেষে অচৈতন্য অবস্থায় কোনরকমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁর। আর এবার সেই ঘটনার বিরুদ্ধে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

    ঠিক কী ঘটেছিল?

    পুলিশ সূত্রে খবর, স্কটিশচার্চ কলেজের হস্টেল থেকে যে ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে সে আসলে তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁর নাম ঋষিতা বণিক। বাড়ি ত্রিপুরায়। গত ২৪ জানুয়ারি কলেজের হস্টেলের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। জানা গিয়েছিল ওই ছাত্রী বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। কোনও একটি ওষুধ খেয়েছিলেন। তারপর পেটে ব্যথা হয়। নিয়ে যাওয়া হয় সিক রুমে। এরপরেই হস্টেলের সিক-রুমে তাঁকে নিয়ে যাওয়া হয়। আর সেখান থেকেই ঋষিতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর, কিন্তু সেখানেই ওই ছাত্রীর মৃত্যু হয়।

    ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ!

    ঘটনাকে কেন্দ্র করে স্কটিশ চার্চ কলেজ তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ, এছাড়াও নখ ও রক্তের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্যেও পাঠানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে ওই মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটতে পারে। কিন্তু তাতেও প্রশ্ন জাগছে বাকিরাও তো সেই খাবার খেয়েছে তাহলে কেন কিছু হচ্ছে না তাঁদের? যদিও পূর্ণাঙ্গ রিপোর্টয়ের অপেক্ষায় তদন্তকারীরা।

    আরও পড়ুন: ফেব্রুয়ারি থেকে ক্রেডিট কার্ডের নিয়ম বদলাচ্ছে HDFC ব্যাঙ্ক

    প্রসঙ্গত, বছর খানেক আগে একটি গুরুতর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল স্কটিশ চার্চ কলেজে। জানা গিয়েছিল ঘটনার মূল ছিলেন নাকি ওই কলেজের এক অধ্যাপক। তিনি নাকি ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠাতেন। এমনকি অভিযোগ ওই অধ্যাপক নাকি মূলত দরিদ্র পরিবারের পড়ুয়াদের টার্গেট করতেন। ছাত্রীদের বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। সেই সময় ওই অভিযোগকে ঘিরে বিক্ষোভে নেমেছিলেন পড়ুয়ারা। যদিও অভিযোগ সত্যি হওয়ায় সাসপেন্ড করা হয়েছিল ওই অভিযুক্ত অধ্যাপককে।

  • আয়ুষ্মান যোগে আয় উন্নতি বাড়বে ৫ রাশির! আজকের রাশিফল, ১ ফেব্রুয়ারি

    আয়ুষ্মান যোগে আয় উন্নতি বাড়বে ৫ রাশির! আজকের রাশিফল, ১ ফেব্রুয়ারি

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১ ফেব্রুয়ারি, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কর্কট রাশিতে এবং সূর্য মকর রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পুষ্যা ও অশ্লেষা নক্ষত্রের প্রভাব পড়বে। পূর্ণিমা তিথির বিশেষ দিনটিতে প্রীতি এবং আয়ুষ্মান যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৭:০৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:০০ টায়।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ ধ্যান বা যোগব্যায়াম আপনার শান্তি নিয়ে আসবে। যদি কোনও আর্থিক বিষয় আদালতে বিচারাধীন থাকে, তাহলে আজ আপনি তা জিততে পারেন এবং আর্থিক লাভবান হতে পারেন। আজ অপরিচিতদের পাশাপাশি বন্ধুদের থেকেও সতর্ক থাকতে হবে। আজ আপনার মনোমুগ্ধকর আচরণ সকলকে আকর্ষিত করবে। দিনটি রোমান্টিক যাবে। ভালো খাবার আর আনন্দ উপভোগ করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে।

    প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে সবুজ বোতলে গঙ্গাজল ভরে পিপল গাছে পুঁতে দিন।

    বৃষ রাশি: আজ কোনও আধ্যাত্মিক ব্যক্তি আপনাকে আশীর্বাদ দিতে পারে এবং মানসিক শান্তি নিয়ে আসবে। আজ এই রাশির জাতক জাতিকারা যারা বিদেশে ব্যবসা করে, তাদের লাভের সম্ভাবনা আছে। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আজকের দিনটি ভালো। আজ ধীরে ধীরে প্রেমের আগুনে জ্বলতে থাকবেন। দিনটি আপনার পক্ষে যাবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো থাকবে। আজ স্ত্রী আপনার চাহিদাকে উপেক্ষা করতে পারে।

    প্রতিকার: প্রেমের জীবনকে সুন্দর করার জন্য প্রেমিক বা প্রেমিকাকে আজ একজোড়া কৃত্রিম সাদা হাস উপহার দেবেন।

    মিথুন রাশি: আজ বিশ্রাম নেওয়ার আপনার জন্য জরুরি। কারণ, সম্প্রতি আপনি মানসিক চাপের মধ্য দিয়ে থাকবেন। নতুন কাজকর্ম এবং বিনোদন আজ আপনাকে আরাম করতে সাহায্য করবে। কথা বলার সময় বা আর্থিক লেনদেনের সময় আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সাথে ভিন্ন বা উত্তেজনা পূর্ণ কিছু করা উচিত। প্রেমের প্রত্যাশা খুব একটা নাও থাকতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিন্তু বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে।

    প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে দরিদ্র ব্যক্তিকে কালো জুতো বা ছাতা দান করুন।

    কর্কট রাশি: আজ আপনার খারাপ মেজাজকে দাম্পত্য জীবনে উত্তোজনের কারণ হতে দেবেন না। এটি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। নাহলে পরে অনুশোচনা করতে হতে পারে। গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি বাস্তবায়িত হবে। আজ নতুন আর্থিক চুক্তি লাভ হতে পারে। বন্ধুদের সঙ্গে সন্ধ্যা কাটানো আকর্ষণীয় হবে এবং একসাথে ছুটি কাটানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো যাবে না। আর্থিক লাভের সম্ভাবনা আছে।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সকাল এবং সন্ধ্যা বেলা ১১ বার ওম নমঃ বুধায় নমঃ মন্ত্র জপ করুন।

    সিংহ রাশি: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। আজ আপনার প্রফুল্ল মেজাজ আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আজ পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকা উচিত, যারা টাকা চায় এবং পরে ফেরত দেয় না। বাড়িতে কোনও পরিবর্তন আনার আগে অবশ্যই বয়স্কদের পরামর্শ নিন। নাহলে তারা আপনার উপর রাগ করতে পারে। আজ প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন।

    প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য ভৈরবজির মন্দিরে দুধ নিবেদন করুন।

    কন্যা রাশি: আজ ধৈর্য ধরে থাকুন। কারণ, চেষ্টা অবশ্যই সাফল্য এনে দেবে। শক্তিতে ভরপুর থাকবেন এবং হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনও বয়স্ক সদস্যের অসুস্থতা আজ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনি বুঝতে পারবেন যে প্রিয়জনের ভালোবাসা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। পরিবারে ঝামেলা হতে পারে। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য প্রিয় দেবতার একটি লোহার মূর্তি তৈরি করে আজ তার পূজা করুন।

    তুলা রাশি: আজ বিশ্রাম নেওয়ার আপনার জন্য অপরিহার্য। কারণ, আপনি উল্লেখযোগ্য মানসিক চাপের মধ্য দিয়ে থাকবেন। বিনোদন আপনাকে শিথিল করতে সাহায্য করবে। বিপরীত লিঙ্গের কারও সাহায্যে আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক লাভের মুখ দেখতে পারেন। মনোরম বা চমৎকার সন্ধার জন্য আজ আপনার ঘর অতিথিদের দ্বারা পরিপূর্ণ হয়ে যেতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবনকে প্রভাবিত করতে পারে, আজ এরকম বিষয়গুলিকে এড়িয়ে চলুন।

    প্রতিকার: বিরক্তিকর দিনটিকে মুক্তি দেওয়ার জন্য বাড়িতে তুলসী গাছ লাগানোর চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি: শারীরিক সুবিধার জন্য বিশেষ করে মানসিক শক্তি অর্জন করার জন্য ধ্যান বা যোগ ব্যায়াম করতে হবে। দিনের শুরুতে আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে, যা দিনটিকে নষ্ট করে দেবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সমস্যাগুলোকে ভাগ করে নেওয়া আপনাকে হালকা বোধ করাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো থাকবে। আজ আপনার প্রেমের জন্য অনেক সুযোগ থাকতে পারে। যারা বাড়ির বাইরে থাকেন, তারা আজ সমস্ত কাজ শেষ করে পার্কে হাঁটতে পারেন।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আসক্তি থেকে দূরে থাকুন।

    ধনু রাশি: আজ দিনটি আনন্দে ভরপুর থাকবে। সামনে আসা প্রকল্পগুলিতে বিনিয়োগ করার আগে দুবার ভাবুন। পরিবারের সাথে সম্পর্ক পুনর্জীবিত করার জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ আপনার হৃদয় প্রিয়জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। জীবনে ভালোবাসার ঢেউ বয়ে আসবে। আজ এই রাশির আওতায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের নিজেকে বোঝা দরকার। পরিবার এবং বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক।

    প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে পুজোর সময় সাদা চন্দন, গোপিচন্দন এবং রোলি কুমকুম ব্যবহার করুন।

    মকর রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। টাকা বাঁচাতে শিখতে পারেন এবং এই দক্ষতার মাধ্যমে আপনি সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। বিবাহযোগ্য তরুণ তরুণীরা আজ উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে পারে। আজ আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অভদ্র আচরণ করবেন না। অনেকদিন ধরে জীবনে আকর্ষণীয় কিছু ঘটের অপেক্ষায় থাকলে আজ আপনি তা পেতে পারেন। দৈনন্দিন চাহিদা পূরণ না হলে বিবাহিত জীবনে উত্তেজনা তৈরি হবে।

    প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নতি করতে হলে আজ রুপোর চুরি বা ব্রেসলেট পরার চেষ্টা করুন।

    কুম্ভ রাশি: আজ আপনার স্ত্রীর ব্যাপারে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এড়িয়ে চলুন। নিজের কাজে মনোযোগ দেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। বিবাহিত দম্পতিদের আজ সন্তানদের শিক্ষার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে পারে। আজ রাগের বসে এমন কঠোর কথা বলা এড়িয়ে চলুন যার জন্য আপনি পরে অনুশোচনা করতে পারেন। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। বিবাহিত জীবনে আজ বিশেষ কিছু ঘটতে পারে।

    প্রতিকার: স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সাদা মিষ্টি খান এবং খাওয়ানোর চেষ্টা করুন।

    মীন রাশি: আজ আপনি ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পেশীগুলিকে শিথিল করার জন্য তেল মালিশ করতে হবে। আর্থিক সমস্যায় ভুগলে আজ অর্থ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। পারিবারিক অনুষ্ঠানে আজ আপনি নতুন বন্ধু তৈরি করতে পারবেন। পছন্দের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভালো বন্ধুদের মধ্যে আজ আপনাকে উপযুক্ত একজনকে বেছে নিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    প্রতিকার: প্রেমের জীবনকে সুন্দর করার জন্য মিষ্টি রুটি বেক করে লাল বা গোলাপি কুকুরকে খাওয়ান।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

  • ইশানের সেঞ্চুরিতে ডুবল নিউজিল্যান্ড, বিশ্বকাপের আগেই জয়ের মুকুট মাথায় তুলল ভারত

    ইশানের সেঞ্চুরিতে ডুবল নিউজিল্যান্ড, বিশ্বকাপের আগেই জয়ের মুকুট মাথায় তুলল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত (India Vs New Zealand)। ফলে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই ম্যাচ হয়ে পড়েছিল নিয়মরক্ষার। যার প্রথমটিতে কঠিন পরিস্থিতি তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছিল ভারত। বাকি ছিল পঞ্চম টি-টোয়েন্টি। যা নিয়মরক্ষার পাশাপাশি ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ভারতের কাছে মানরক্ষার ম্যাচও ছিল। তাতে শুরুর দিকে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হারিয়ে ভালভাবেই মান বাঁচাতে পেরেছেন সূর্যরা।

    জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে চলছে ভারত

    শনিবার, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ফিরতে গিয়ে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। সেই মতোই ওপেনিং করতে নেমে অভিষেক শর্মা শক্ত হাতে ব্যাট ধরলেও আজ ফের ঝড়ের গতিতে উইকেট যায় সঞ্জু স্যামসনের। সিরিজের শেষ ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে ভারতের সংগ্রহ মাত্র 6। এরপর বড় রান করার লক্ষ্য থাকলেও 30 রানের বেশি করতে পারেননি অভিষেক। দুই ওপেনার দ্রুত আউট হওয়ার পর খেলা দেখালেন ইশান কিষাণ।

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমেই লাল চোখ দেখালেন টিম ইন্ডিয়ায় সদ্য জায়গা পাওয়া তরুণ ক্রিকেটার। এদিন প্রতিপক্ষের বোলারদের পিটিয়ে একেবারে ছাতু করে 43 বলে 103 রানের অনবদ্য ইনিংস খেলেন ইশান। অধিনায়ক সূর্যের ব্যাট থেকেও 63 রানের গুরুত্বপূর্ণ যোগদান পায় ভারত। শনিবার ব্যাট হাতে 42 রান পান হার্দিক পান্ডিয়াও। সেই সূত্রেই সকলের সঙ্ঘবদ্ধ লড়াইয়ে নিউজিল্যান্ডকে 272 রানের লক্ষ্য দিয়েছিল টিম ইন্ডিয়া।

    অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের আগে এবার পাকিস্তানকে ঘোর অপমান করল অস্ট্রেলিয়া..!

    ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। এদিন ওপেনিং করতে নেমে 5 রানে আউট হয়ে মাঠ ছাড়েন টিম শেইফার্ট। এরপর ফিন অ্যালেনের ব্যাটে ঝড় দেখতে হয় টিম ইন্ডিয়াকে। একার হাতেই 80 রান করে ফেলেন এই তারকা ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের হাতে উইকেট দিতে হয় তাঁকে। এরপর থেকে ঝড়ের গতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। 35 বলে যখন 106 রান প্রয়োজন, স্ট্রাইকে ড্যারিল মিচেল। ভারতকে হারানো কঠিন হলেও নিউজিল্যান্ড ভক্তদের ভরসা ছিল মিচেলের উপর। তবে বিশ্বকাপের প্রাক্কালে সেই ভরসা রাখতে পারলেন না তিনি। মিচেল আউট হয়ে মাঠ ছাড়তেই ক্রমাগত উইকেট খুঁইয়ে ডুবল নিউজিল্যান্ড। যদিও অনেকেই মনে করছেন, ইশানের এক সেঞ্চুরিতেই ভারতের কাছে 46 রানের বিরাট ব্যবধানে পরাস্ত হয়েছে কিউই বাহিনী।

  • ফেব্রুয়ারি থেকে ক্রেডিট কার্ডের নিয়ম বদলাচ্ছে HDFC ব্যাঙ্ক

    ফেব্রুয়ারি থেকে ক্রেডিট কার্ডের নিয়ম বদলাচ্ছে HDFC ব্যাঙ্ক

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ব্যাঙ্ক একটি নিয়মে বদল আনতে চলেছে। বিশেষ করে যদি আপনার HDFC ব্যাংক ইনফিনিয়া মেটাল ক্রেডিট কার্ড থাকে, তাহলে ব্যাঙ্কের নতুন নিয়মটি আপনার ওপর প্রভাব ফেলবে।

    ১ ফেব্রুয়ারি থেকে নিয়ম বদল করছে HDFC ব্যাঙ্ক

    জানা গিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে, HDFC ব্যাংক তার প্রিমিয়াম ইনফিনিয়া মেটাল ক্রেডিট কার্ডের নিয়ম সংশোধন করছে। এই পরিবর্তনগুলি সরাসরি কার্ডধারীদের উপর প্রভাব ফেলবে। ভারতের অন্যতম বড় ব্যাঙ্কের মতে, INFINIA মেটাল ক্রেডিট কার্ডধারীরা এখন থেকে প্রতি মাসে পাঁচবার পর্যন্ত তাদের Reward Point রিডিম করতে পারবেন। ওয়েবসাইটে স্পষ্টভাবে বলা হয়েছে যে ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে, ইনফিনিয়া ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট প্রতি মাসে পাঁচবার পর্যন্ত রিডিম করা যাবে।

    Reward Point রিডিম করার নিয়ম

    ব্যাঙ্কের নয়া নিয়ম অনুযায়ী, HDFC ইনফিনিয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতি ১৫০ টাকা খরচ করলে ৫টি পুরষ্কার পয়েন্ট পাওয়া যাবে। স্মার্টবাই প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটা করলে গ্রাহকরা পুরষ্কার পয়েন্টের ১০ গুণ পর্যন্ত Reward Point পেতে পারেন। সিঙ্গেল স্টেটমেন্ট সাইকেলে রিওয়ার্ড পয়েন্ট থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা রিডিম করা যেতে পারে। ফ্লাইট, হোটেল বুকিং এবং এয়ারমাইলের জন্য, এই সীমা প্রতি মাসে ১.৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আরও পড়ুনঃ ২২ কোচ নিয়ে ছুটল ১৩০ কিমি বেগে, নয়া রেকর্ড অমৃত ভারত এক্সপ্রেসের

    Apple পণ্য এবং Tanishq ভাউচার কেনার সময়, মোট বিলের ৭০% পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে পরিশোধ করা যেতে পারে; বাকি পরিমাণ ক্রেডিট কার্ড ব্যবহার করে পরিশোধ করতে হবে। প্রতি মাসে স্টেটমেন্ট ব্যালেন্সের বিপরীতে সর্বাধিক ৫০,০০০ রিওয়ার্ড পয়েন্ট রিডিম করা যেতে পারে। ইনফিনিয়া মেটাল মেটাল ক্রেডিট কার্ড একটি প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ কার্ড যা শুধুমাত্র আমন্ত্রণের ভিত্তিতে পাওয়া যায়। কার্ড সক্রিয়করণ এবং ফি প্রদানের উপর গ্রাহকরা ১২,৫০০ ওয়েলকাম রিওয়ার্ড পয়েন্টও পাবেন। কার্ডটিতে যোগদান ফি ১২,৫০০ টাকা এবং বার্ষিক নবায়ন ফি ১২,৫০০ টাকা এবং কর সহ।

  • TMC সভাপতির গাড়িতে বিস্ফোরণ, মটনের বদলে বিফ…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৩১ জানুয়ারি)

    TMC সভাপতির গাড়িতে বিস্ফোরণ, মটনের বদলে বিফ…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৩১ জানুয়ারি)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১ জানুয়ারি, শনিবার। TMC সভাপতির গাড়িতে বিস্ফোরণ, মটনের বদলে বিফ, কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে সুখবর, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) কুলপিতে তৃণমূল বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ

    বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ছড়াল চরম উত্তেজনা। শুক্রবার গভীর রাতে গাজীপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূল বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আর এই বিস্ফোরণে গাড়িটি দুমড়ে যায় এবং অ্যাসবেস্টসের ছাদ উড়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বোমা মজুদ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। রাজনৈতিক দ্বন্দ্বের অভিযোগ ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চরম ঝামেলা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ঘাটালে সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ

    বিধানসভা নির্বাচনের আগে ঘাটালে সমবায় ব্যাঙ্কের নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে। ঘাটাল শাখার অধীনে ক্ষীরপাই শাখায় বোর্ডের চেয়ারম্যান মন্টু বাইরির ছেলে সৌমেন বাইরির নিয়োগের পাশাপাশি ১৮ জন কর্মীর নিয়োগে অনিয়ম রয়েছে। আর সমবায় দফতর ওই নিয়োগগুলি স্থগিতের আবেদন জানিয়েছে। অভিযোগ উঠছে, নামমাত্র বিজ্ঞপ্তি দিয়ে টাকা নিয়ে নিয়োগ করা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক দলের বিরুদ্ধে স্বজন-পোষণ আর দুর্নীতির অভিযোগ নতুন করে ক্রোধের জন্ম দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় মটনের বদলে বিফ খাওয়ানো হল সায়ককে

    পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় মটন স্টেক অর্ডার করলেও ভুলবশত গরুর মাংস পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। অজান্তে চোখে দেখার পর বিষয়টি জানতে পেরে তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং ফেসবুক লাইভ করেন। ঘটনার পর নানা রকম কটাক্ষ এবং সম্প্রদায়িক অভিযোগে ওঠে। কিন্তু সায়ক স্পষ্ট জানান, তাঁর কোনও রাজনৈতিক বা দাঙ্গা লাগানোর উদ্দেশ্য নেই। তিনি এফআইআর দায়ের করেছেন এবং অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এমনকি ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) মুর্শিদাবাদের বেলডাঙা হিংসার তদন্তভার নিল এবার এনআইএ

    মুর্শিদাবাদের বেলডাঙা হিংসার তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে নিয়ে এবার কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে দেওয়া হয়েছে। ঝাড়খন্ডে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে জানুয়ারি মাসে বেলডাঙায় ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। রেল এবং সড়ক অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর ও সাংবাদিক নিগ্রহের ঘটনাও ঘটে। আর এই ঘটনায় কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে শনিবার ৭-৮ সদস্যের এনআইএ দল মুর্শিদাবাদে পৌঁছে তদন্ত শুরু করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) মাধ্যমিকের মুখে স্কুলের গাফিলতি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

    ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় মুখে ভবানীপুরের এক নামিদামি স্কুলে গাফিলতিতে টেস্টে উত্তীর্ণ এক পড়ুয়া অ্যাডমিট কার্ড পায়নি। ভুল করে ফেল করা ছাত্রের নাম পর্ষদে পাঠানোতে এই সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি হাইকোর্টে উঠলে বিচারপতি অমৃতা সিনহা স্কুলের সমালোচনা করেছেন। তিনি স্কুল কর্তৃপক্ষকে ১০,০০০ টাকা জরিমানা এবং বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জরুরী ভিত্তিতে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে বিরাট সুখবর

    মেট্রো যাত্রীদের জন্য আসলো বিরাট সুখবর। ব্লু-লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের পূর্ণাঙ্গ পুনর্গঠনের কাজ চলতি বছরের এপ্রিল মাসে শুরু করা হতে পারে। এমনকি একই সঙ্গে শহীদ ক্ষুদিরামে রেক-রিভার্সাল বা ক্রসওভার তৈরির কাজ হবে, যার জন্য সপ্তাহন্তে ব্লক নেওয়া হবে। পুরনো নকশার ত্রুটির কারণে স্তম্ভে ফাটল ধরা পড়ায় স্টেশনটি বন্ধ ছিল। তবে নতুন নকশা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। আর কাজ শেষ না হওয়া পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ব্লু লাইনের টার্মিনাল হিসেবে চালু থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) ভরা বাজারে তৃণমূলের প্রাক্তন প্রধান ও তাঁর ভাইকে শাবল দিয়ে মারধর

    পূর্বস্থলীর পিন্ডিরা পঞ্চায়েতের পাথরঘাটা বাজারে জমি ভাগ নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠছে, ভরা বাজারে তৃণমূলের প্রাক্তন প্রধান ইন্দ্রজিৎ ঘোষাল এবং তাঁরা ভাই নীলরতন ঘোষালকে শাবল দিয়ে মারধর করা হয়েছে। অভিযুক্ত হিসেবে ইন্দ্রজিৎ এর দাদা পিন্টু ঘোষালের নাম উঠে এসেছে। আহত দুজনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা বিপদমুক্ত। ইন্দ্রজিতের দাবি, পুরনো জমি এবং মামলা সংক্রান্ত বিরোধ থেকেই মূলত হামলা। যদিও পিন্টু অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের দাবী করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) পাকিস্তানের ১২টি শহরে বিএলএ-র বিরাট হামলা

    পাকিস্তানের ফের ভয়াবহ অশান্তি ছড়াল বালুচিস্তান লিবারেশন আর্মির হামলায়। রিপোর্ট অনুযায়ী, কোয়েটা, মাস্তাঙ্গ, গোয়াদর, কালাত, পাসনি সহ মোট ১২টি শহরে একযোগে হামলা চালানো হয়েছে। এতে প্রায় ২০ জন পুলিশ কর্মী মৃত্যু হয়েছে। আর নিহতদের মধ্যে সেনা সদস্যাও রয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন এবং প্রায় ৩০ জনকে বন্দী করার অভিযোগ উঠেছে। পুলিশ গাড়ি, থানা ও টেলিভিশন ডিপার্টমেন্টের অফিসে হামলার দাবি করা হয়েছে। বিএলএ ঘটনার দায় স্বীকার করে ভবিষ্যতে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত হওয়া ৯৯টি পরিবারকে বসত দিল যোগী সরকার

    বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত হয়ে উত্তরপ্রদেশে আশ্রয় নেওয়া ৯৯টি হিন্দু বাঙালি পরিবারের স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই সিদ্ধান্ত অনুযায়ী, মিরাটের মাওয়ানা তহসিল থেকে পরিবারগুলোকে কানপুর দেহাত জেলার রসুলাবাদ তহবিলে পুনর্বাসন দেওয়া হবে। ভৈঁসা ও তাজপুর তারসৌলি এই দুই গ্রামে মোট ২২ হেক্টর জমিতে পরিবারগুলি বসত পাবে বলে খবর। পরিবার পিছু ০.৫০ একর জমি ৩০ বছরের জন্য লিজে দেওয়া হবে, যা সর্বাধিক ৯০ বছর পর্যন্ত নবীকরণ যোগ্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই যোগ দিলেন হুমায়ুনের দলে

    বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে এবার নতুন করে চর্চা শুরু হল ফিরহাদ হাইকের প্রাক্তন জামাই ইয়াসির হাইদারকে নিয়ে। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছেন তিনি। একসময় তৃণমূলের যুব সংগঠনের রাজ্য সম্পাদক ছিলেন তিনি। বিবাহ বিচ্ছেদের পর তৃণমূল ছাড়েন। পরে কংগ্রেসে যোগদান করেন। এবার নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলেন জেইউপি-তে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • ডাঙ্কি রুট দিয়ে আমেরিকায় ঢুকতে গিয়ে রোজ ধরা পড়ছে ৬৫ জন ভারতীয়

    ডাঙ্কি রুট দিয়ে আমেরিকায় ঢুকতে গিয়ে রোজ ধরা পড়ছে ৬৫ জন ভারতীয়

    সৌভিক মুখার্জী, কলকাতা: সংখ্যা সামান্য কমলেও আমেরিকায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা এখনও পর্যন্ত বন্ধ হয়নি। হ্যাঁ, তথাকথিত ডাঙ্কি রুট ব্যবহার করে প্রতিদিন গড়ে ৬৫ জন ভারতীয় নাগরিক এবার মার্কিন অভিবাসন দফতরের রাতে ধরা পড়ছে (Indian in America)। এমনই তথ্য উঠে আসলো ইউএস বর্ডার এন্ড কাস্টমস ডিপার্টমেন্টের সাম্প্রতিক রিপোর্টে। সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ২৩,৮৩০ জন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই অবৈধভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করছিল।

    আগের তুলনায় কিছুটা কমেছে সংখ্যা

    বলাই বাহুল্য, মার্কিন আধিকারিকদের দাবি অনুযায়ী, আগের বছরের তুলনায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যা কমেছে ঠিকই। কিন্তু তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ২০২৪ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আমলে এই সংখ্যা অনেকটাই বেশি ছিল। হ্যাঁ, ৮৫,১১৯ জন ভারতীয় তখন ধরা পড়েছিল। তবে এবার অনেকটাই কমেছে।

    এদিকে ২০২৫ সালের আগে একটি উল্লেখযোগ্য দিক হল, ধরা পড়া সমস্ত ভারতীয়রা একাই ভ্রমণ করেছিল। পরিবার নিয়ে যাওয়ার কোনও ঘটনা সামনে আসেনি। আর একটি এর ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালে প্রায় ২০,০০০ ভারতীয় স্বামী-স্ত্রী, ভাইবোন বা সন্তানদের সঙ্গে ধরা পড়েছিল। তাই এই প্রবণতার বদল যে প্রশাসনের নজর কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

    বদলাচ্ছে রুট

    এদিকে সবথেকে বড় পরিবর্তন দেখা গিয়েছে যাত্রা পথে। কারণ, আগে যেখানে কানাডা ও মেক্সিকোর সীমান্ত ছিল মূল রাস্তা। তবে এখন তুরস্ক-দুবাই রুট জনপ্রিয় হয়ে উঠেছে। আধিকারিকদের মতে, অনেকেই এই রুটে ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় ঢুকে পড়ছে। আর সেখানে ভিসার মেয়াদ শেষ হলেও থেকে যাচ্ছে। রিপোর্ট বলছে, কানাডা সীমান্তে ধরা পড়েছে ৬৯৬৮ জন, মেক্সিকো সীমান্তে ধরা পড়েছে ১৫৪৩ জন এবং আমেরিকার বিভিন্ন শহরে ধরা পড়েছে ১৫,৩১৯ জন।

    ২০০৯ সালের পর সর্বাধিক ডিপোর্টেশন

    উল্লেখ্য, ২০২৫ সালে আমেরিকার থেকে ৩২৫৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে বল  খবর, যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। এমনকি গত ১৬ বছরে মোট ১৮৮২ জন ভারতীয়কে ডিপোর্ট করেছিল আমেরিকা।

    আরও পড়ুন: ভারতের সবথেকে ঋণগ্রস্ত রাজ্য পশ্চিমবঙ্গ, মাথায় কত বোঝা? প্রকাশ্যে RBI-র রিপোর্ট

    ডাঙ্কি রুটে তিনটি ভয়ঙ্কর পথ

    বলে রাখি, অবৈধ অভিবাসীরা সাধারণত তিনটি বিপজ্জনক পথ দিয়েই এখন আমেরিকায় ঢোকার চেষ্টা করছে। আর সেগুলি হল—

    কানাডা থেকে হিমশীতল পথ: ট্যুরিস্ট ভিসায় কানাডা থেকে টরেন্টো থেকে ম্যানিটোবা যাওয়া যাচ্ছে এই রাস্তায়। সেখান থেকে -৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাঁটা পথে আমেরিকা সীমান্ত পেরনো যায়।

    দক্ষিণ আমেরিকার জঙ্গল মরুভূমি রুট: ঘন জঙ্গল, নদী, পাহাড় আর মরুভূমি পেরিয়ে এই যাত্রা। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ডিপোর্ট হওয়া হরজিন্দর সিং জানিয়েছেন, পানামা জঙ্গল পাড় হতে তাদের ১০ দিন সময় লেগেছিল, তাও খাবার এবং জল ছাড়া।

    নদী এবং নৌপথ: পানামার জঙ্গল পেরিয়ে কলম্বিয়া থেকে ১৫০ কিলোমিটার নদী পথে যাত্রা করতে হয়। তারপর নিকারাগুয়া, মেক্সিকো এবং গুয়াতেমালার বিপজ্জনক নৌযাত্রা করে আমেরিকা পৌছনো যায়।

  • T20 বিশ্বকাপের আগে এবার পাকিস্তানকে ঘোর অপমান করল অস্ট্রেলিয়া..!

    T20 বিশ্বকাপের আগে এবার পাকিস্তানকে ঘোর অপমান করল অস্ট্রেলিয়া..!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর কয়েকটা দিন। তার আগে জানুয়ারির শেষ সিরিজ খেলে নিচ্ছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান (Pakistan Vs Australia)। 2022 সালের পর এই প্রথমবারের মতো ফের পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেলেন অস্ট্রেলিয়ান প্লেয়াররা। তবে সবচেয়ে অবাক করা বিষয়, পাক দলের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাঠানো হয়েছে এমন 7 জন প্লেয়ারকে যারা কিনা অস্ট্রেলিয়ার বিশ্বকাপের স্কোয়াডেই নেই। মূলত সে কারণেই দলটিকে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার বি দল। বিশ্বকাপের প্রাক্কালে অস্ট্রেলিয়ার এমন কর্মকাণ্ড দেখে অপমানিত বোধ করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভক্তরা।

    বিশ্বকাপের আগে পাকিস্তানকে অপমান করল অস্ট্রেলিয়া?

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলতি টি-টোয়েন্টি সিরিজকেই চূড়ান্ত প্রস্তুতি ক্ষেত্র হিসেবে ধরছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে জিতেছে তারা। আজ অর্থাৎ শনিবার দ্বিতীয় ম্যাচ খেলছে দুই দল। তবে এই সিরিজের জন্য পাকিস্তানে যাননি প্যাট কামিন্স থেকে শুরু করে জশ হ্যাজেলউড, নাথান এলিস, গ্লেন ম্যাক্সওয়েল এমনকি টিম ডেভিডের মতো প্লেয়াররা। অনেকেই রয়েছেন যাঁরা চোট কাটিয়ে উঠতে না পারায় এই সিরিজে অংশ নিতে পারেননি। ফলে পাকিস্তান সিরিজে মিচেল মার্শের নেতৃত্বে খেলছেন বিশ্বকাপের দলে জায়গা না হওয়ার 7 প্লেয়ার সহ বাকিরা।

    বলাই বাহুল্য, বর্তমানে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানের রয়েছেন অধিনায়ক মার্শ, ট্র্যভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন সহ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না হওয়া শন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান, বেন ডারশুইস, জ্যাক এডওয়ার্ডস, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে ও ম্যাথু রেনশ। মূলত সে কারণেই এই দলটিকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় দল বা বি দল হিসেবে দেখছেন পাকিস্তানের অনেকে। আর এই গোটা ঘটনাটিকে পাকিস্তান ক্রিকেটের জন্য অপমান বলেই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।

    অবশ্যই পড়ুন: রাশিয়া নয়, এই দেশ থেকে ভারতকে তেল আমদানি করতে বলছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প!

    এ প্রসঙ্গে পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক মঈন খান অস্ট্রেলিয়ার পাশাপাশি বেশ কয়েকটি দেশের সম্প্রতি পাকিস্তানে দুর্বল দল পাঠানোর বিষয়টি স্মরণ করিয়েছেন। তাঁর বক্তব্য, “কিছুদিন আগেই আমরা আগেই আমরা দেখেছি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং এখন অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তানের খেলতে আসছে। বিষয়টা এমন যে তারা শুধুমাত্র সিরিজে খেলতে হবে তাই খেলছে। সিরিজের নিয়ম রক্ষা করছে।” মূলত এমন কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া, এমনটাই মত পশ্চিমের দেশের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদের। এ প্রসঙ্গে পাকিস্তানের আরেক প্রাক্তন খেলোয়াড় হারুন রশিদ বলেন, “বিশ্বকাপের ঠিক আগে টি টোয়েন্টি সিরিজ খেলতে এসে সেরা খেলোয়াড়দের না নামানোর বিষয়টি অত্যন্ত বিভ্রান্তিকর।”

  • বন্যায় ডুবে যায় গ্রাম, কোচিং ছাড়াই WBCS ক্র্যাক করে DSP হলেন হুগলীর প্রদীপ্ত

    বন্যায় ডুবে যায় গ্রাম, কোচিং ছাড়াই WBCS ক্র্যাক করে DSP হলেন হুগলীর প্রদীপ্ত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামান্য বৃষ্টি হলেই স্তব্ধ হয়ে যায় জনজীবন। বারবার বানভাসি হয় গোটা এলাকা। হুগলির আরামবাগ মহকুমার অন্তর্গত খানাকুলের নন্দনপুরের এমন চিত্র কমবেশি সকলেরই জানা। সেই প্রত্যন্ত অঞ্চল থেকেই এবার বাংলা পেল এক WBCS অফিসার। বন্যাকবলিত নন্দনপুরের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা প্রদীপ্ত বাগ (Success Story)। 2017 সালে WBCS এর সাধারণ মেধা তালিকায় 17 তম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা DSP হয়েছেন তিনি। ছেলের এই সাফল্যে চোখের জল আটকে রাখতে পারলেন না বাবা-মা।

    চরম প্রতিকূলতার মধ্যে দিয়েই নিজের স্বপ্নকে বড় করে তুলেছিলেন প্রদীপ্ত বাগ

    ভারী বৃষ্টিতেই বছরের বিভিন্ন সময়ে বানভাসি হয় খানাকুলের নন্দনপুর এলাকা। যাঁর কারণে কমবেশি ওই অঞ্চলের প্রত্যেকের বাড়িতেই নৌকার ব্যবস্থা রয়েছে। বন্যা হলে ওই নৌকা চেপেই জল ঠেলে পাড়ি দিতে হয় দূরের গন্তব্যে। বিগত কয়েক দশকে বাংলার এই অঞ্চল থেকে WBCS পরীক্ষায় সফল হওয়া তো দূর, সাধারণ সরকারি চাকরির স্বপ্নই দেখতে পারেননি অনেকে। সেই পর্বে দাঁড়িয়ে, অভাব অনটন এবং চূড়ান্ত প্রতিকূলতাকে সঙ্গী করেই পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় 17 তম স্থান অধিকার করেন প্রদীপ্ত বাগ।

    প্রত্যন্ত বন্যা কবলিত নন্দনপুরেই জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা প্রদীপ্তর। ছোট থেকেই বন্যা কী জিনিস আলাদা করে বুঝিয়ে দিতে হয়নি এই মেধাবী ছাত্রকে। বেশ কয়েকবার বন্যার ভয়াবহ রূপ নিয়ে কবিতাও লিখে ফেলেছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, ছেলেবেলায় মস্তিষ্কের বোধগম্যতা হওয়ার পর থেকেই নিজেকে একজন সরকারি চাকরিজীবী হিসেবে দেখতে চেয়েছিলেন প্রদীপ্ত। সেই মতোই, নন্দনপুরের স্কুল থেকে প্রাথমিকের পড়াশোনা শেষ করে ওই গ্রামেরই রূপচাঁদ অ্যাকাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন প্রদীপ্ত। এরপর আরামবাগের নেতাজি মহাবিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

    জানা যায়, 2020 সালে দাঁড়িয়ে অভাব অনটন এমনকি নিজের গ্রামের প্রতিকূলতার মধ্যেও WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন প্রদীপ্ত। পরিবার সূত্রে খবর, কোনও রকম কোচিং ক্লাস ছাড়াই WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। এমন সময়ও গেছে, বাড়ির পার্শ্ববর্তী এলাকা বন্যা কবলিত হয়ে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়েছিল তাঁদের। তা সত্ত্বেও হাল ছাড়েননি, হুগলির মেধাবী ছাত্র প্রদীপ্ত। শোনা যায়, পড়াশোনার স্বার্থে নৌকা নিয়ে প্রয়োজনীয় নোটস সংগ্রহ করতে হয়েছিল তাঁকে। সেইসব প্রতিকূলতাকে কাটিয়ে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন প্রদীপ্ত। আর সেই সূত্রেই, 2023 সালে WBCS পরীক্ষার সাধারণ মেধা তালিকায় 17 তম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে রাজ্যের মধ্যে নবম র‍্যাংক করে DSP পদের জন্য মনোনীত হয়েছেন তিনি।

    অবশ্যই পড়ুন: নিপা ভাইরাসের কারণে ভারতে খেলতে আসা নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া, বাতিল হবে T20 বিশ্বকাপ?

    হুগলির বাসিন্দা প্রদীপ্ত জানিয়েছেন, হাজারো প্রতিকূলতা সত্বেও নিজের লক্ষ্যে স্থির ছিলেন তিনি। শুধুমাত্র নিজের অদম্য ইচ্ছে শক্তি এবং কিছু করে দেখানোর খিদে নিয়েই শেষ পর্যন্ত সফলতা ছুতে পেরেছেন । প্রদীপ্ত জানান, “WBCS পরীক্ষার প্রস্তুতিতে যাতে কোনও রকম সমস্যা না হয় সেজন্য দিনের পর দিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। সেটাই সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে।” হুগলির DSP এও জানান, শুধুমাত্র সেল্ফ স্টাডির উপর ভরসা করেই WBCS এ সফল হয়েছেন তিনি। এদিকে ছেলের সাফল্যে ক্যামেরার সামনেই একেবারে হাউহাউ করে কেঁদে ভাসালেন বাবা মা। রাজ্য পুলিশের DSP হয়েছেন প্রদীপ্ত সে খবরে উচ্ছ্বসিত পরিবারের অন্যান্য সদস্য থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই। সূত্রের খবর, প্রাক্তন ছাত্রের এমন সাফল্যে ইতিমধ্যেই প্রদীপ্তকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সকলেই।

  • “গৌতম গম্ভীরের চাকরি বাঁচাতে পারেন শুধুমাত্র রোহিত-বিরাট…”

    “গৌতম গম্ভীরের চাকরি বাঁচাতে পারেন শুধুমাত্র রোহিত-বিরাট…”

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: গৌতম গম্ভীর (Gautam Gambhir) জামানায় লাল বলের ক্রিকেটে ডুবেছে ভারত। ভারতীয় ক্রিকেট ভক্তরা মনে করেন, গম্ভীর দায়িত্ব ছাড়লেই ফের ছন্দে ফিরবে শুভমন গিলদের টেস্ট দল। এইতো কিছুদিন আগেই ভারতে এসে গৌতমের দলকে টেস্ট সিরিজে কার্যত জবাই করে দিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার সেই দলের অধিনায়ক টেম্বা বাভুমা পরিষ্কার বুঝিয়ে দিলেন, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের চাকরি যদি কেউ বাঁচাতে পারেন তবে তারা হলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই দুই প্লেয়ার ছাড়া গতি নেই প্রধান কোচের।

    গম্ভীরের চাকরি বাঁচাবে রোহিত, বিরাট?

    দক্ষিণ আফ্রিকার কাছে সম্প্রতি টেস্ট সিরিজ হারলেও সাদা বলের ক্রিকেটে প্রোটিয়াদের ধুয়ে দিয়েছিল ভারত। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে কার্যত একার হাতে শায়েস্তা করেছিলেন রোহিত এবং বিরাট। এই দুই মহাতারকার জোরেই 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল ভারতীয় দল। গোটা সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছিল দুটি শতরান এবং একটি অর্ধশতক। রোহিত শর্মা করেছিলেন দুটি হাফ সেঞ্চুরি। সেই সূত্রেই ভারতীয় দল জিতেছে এমনটাই বিশ্বাস করেন বাভুমা। ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া জেতায় স্বস্তি পেয়েছেন গম্ভীরও।

    এসব নিয়েই ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জানিয়েছিলেন, “রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওয়ানডে সিরিজের কেমন খেলেছে সেটা সবাই দেখেছেন। তাতে জিতেছে ভারত। কিন্তু টেস্ট দলে তারা দুজন ছিলেন না। লাল বলের ক্রিকেটে ভারত নিশ্চিতভাবেই সন্ধিক্ষণ এর মধ্যে দিয়ে যাচ্ছে।” এদিন রোকোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীরের প্রসঙ্গ তোলেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার বলে বসেন, “গৌতম গম্ভীরের উপর অনেকটাই চাপ আছে। লাল বলের ক্রিকেটে ওকে ধরে ধরে এগোতে হবে। নিজেকে সময় দিতে হবে। আমি মনে করি সাদা বলের ক্রিকেটে ভারত যেভাবে পারফর্ম করছে সেটা ওকে সাহায্য করবে।”

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপে বৈভব সূর্যবংশীদের মুখোমুখি হওয়ার আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান!

    এদিন এই বক্তব্যের মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকার সফল অধিনায়ক খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছিলেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি আছে বলেই সাদা বলের ক্রিকেটে সফল হচ্ছে ভারত। তাতে একদিক থেকে স্বস্তি পাচ্ছেন গম্ভীর। সম্প্রতি প্রোটিয়া অধিনায়ক লিখেছেন, “একদিনের ক্রিকেটে যেহেতু রোহিত এবং বিরাট রয়েছে, তাই তাদের পারফরমেন্স স্বাভাবিকভাবেই ভারতকে এগিয়ে দেবে। তাতে গম্ভীরের চাকরি বাঁচানোটা খুব একটা কঠিন কাজ হবে না। তবে লাল বলের ক্রিকেটে ভারত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।” যদিও বাভুমা মনে করেন, গম্ভীর ঠান্ডা মাথায় দলকে পরিচালনা করলে সফলতা আসতে পারে। তবে এখনই টেস্ট দলের জন্য ভারত নতুন কোচ নিয়োগ করবে না বলেই মনে করেন দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক।

  • এক লাইনে জুড়বে বর্ধমান, হুগলী, বাঁকুড়া! নতুন প্রকল্পের পরিকল্পনা রেলের

    এক লাইনে জুড়বে বর্ধমান, হুগলী, বাঁকুড়া! নতুন প্রকল্পের পরিকল্পনা রেলের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে একের পর এক উপহার দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে চালু হয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। এরপর একে একে তিন তিনটি অমৃত ভারত পেয়েছে এ বঙ্গ। এখানেই শেষ নয়, ভোটমুখী বাংলায় একাধিক রেললাইন নির্মাণ প্রকল্পে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। এবার শোনা যাচ্ছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে হাওড়া-বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনকে সরাসরি জুড়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে রেল। এই বিশেষ প্রকল্পে মেন এবং কর্ড লাইন জুড়ে গেলে আদতে সুবিধা হবে হুগলী, বর্ধমান সহ বাঁকুড়া জেলার যাত্রীদের।

    যাত্রীদের কষ্ট কমাতে বিশেষ উদ্যোগ রেলের

    হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সঙ্গে আগেই যুক্ত করা হয়েছিল বাঁকুড়া দামোদর রিভার রেল লাইনটিকে। তবে এই মুহূর্তে হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের কোনও যোগাযোগ নেই। যার ফলে বর্ধমান থেকে হুগলীর তারকেশ্বর অথবা বাঁকুড়া থেকে তারকেশ্বর আবার তারকেশ্বর থেকে বাঁকুড়া বা বর্ধমান যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের ঘুর পথে যাতায়াত করতে হয়। তাতে ভোগান্তির শেষ নেই তাঁদের।

    বর্ধমান, হুগলী এবং বাঁকুড়া এই তিন জেলার সাধারণ রেল যাত্রীদের যাতে ভোগান্তি কমে এবং তাঁরা যাতে সহজেই এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে পারেন সেই লক্ষ্যেই এবার হাওড়া-বর্ধমান মেন লাইনের সাথে কর্ড লাইনটিকে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেলওয়ে। এই বিশেষ প্রকল্পের অধীনে তৈরি হবে নতুন রেল লাইন।

    অবশ্যই পড়ুন: কলকাতা পুরসভার অনুমতি ছাড়া বাড়ির ছাদে লাগানো যাবে না লোহার শেড

    রেলের কয়েকটি সূত্র দাবি করছে, বিশেষ প্রকল্পের আওতায় এবার হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের রসুলপুর থেকে কর্ড লাইনের পাল্লা রোড পর্যন্ত কম করে 7 কিলোমিটারের নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা চলছে। একই সাথে মশাগ্রাম-বাঁকুড়া লাইনের মাথনশিপপুর স্টেশনটিকে হল্ট থেকে উন্নীত করে স্টেশনে রূপান্তরিত করার পরিকল্পনা করছে রেল। এই দুই লাইন ছাড়াও মাথনশিপপুর থেকে হুগলীর জঙ্গলপাড়া পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজেও হাত লাগাবে ভারতীয় রেলওয়ে।

    সূত্রের খবর, মেন লাইনকে কর্ড লাইনের সাথে যুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যেই নাকি রেলের তরফে প্রায় 78 কিলোমিটার রেলপথে বিশেষ সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, ভোটমুখী বাংলায় নতুন রেললাইন স্থাপন করে মেন এবং কর্ড লাইন সংযুক্তিকরণের মধ্যে দিয়ে বর্ধমান, হুগলী এবং বাঁকুড়া এই তিন জেলার বাসিন্দাদের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে ময়দানে রেল।